করোনার সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধের অষ্টম দিন গতকাল বৃহস্পতিবার রাজধানীতে ১ হাজার ৭৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিনা প্রয়োজনে ও মাস্ক ছাড়া ঘরের বাইরে বের হওয়ায় ৩১৮ জনকে ১ লাখ ৭৯০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সন্ধ্যায় ডিএমপির মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ইফতেখারুল ইসলাম জানান, গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির আটটি ক্রাইম ও ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে। এ সময় ৩১৮ জনকে ১ লাখ ৭৯০ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া সড়ক পরিবহন আইনে ৯৩৭টি গাড়িকে ২১ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
ইফতেখারুল ইসলাম আরো জানান, সরকারি নির্দেশনা প্রতিপালনে গতকাল সকাল থেকে একযোগে রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান, উত্তরার বিভিন্ন এলাকায় পুলিশের বিভিন্ন চেকপোস্টে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ কার্যক্রম পরিচালিত হয়।