মোবাইল ফোন নিবন্ধনে বিটিআরসিকে সহযোগিতা করছে সিনেসিস আইটি

অবৈধ ও নকল হ্যান্ডসেট বন্ধের পাশাপশি সব ধরনের মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনের প্রক্রিয়ায় বিটিআরসিকে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে ‘সিনেসিস আইটি’। এরই মধ্যে নেটওয়ার্কে সচল থাকা গ্রাহকদের সব হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে এনইআইআরে নিবন্ধিত হয়েছে। উল্লেখ্য যে, ‘বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলটরি কমিশন’ অবৈধ মোবাইল হ্যান্ডসেটের আমদানি রোধ, চুরির মাত্রা কমানো, মোবাইল ভিত্তিক অপরাধ রোধের মাধ্যমে রাষ্ট্রীয় নিরাপত্তা এবং রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে এনইআইআর প্রকল্প গ্রহণ করেছে বলে জানা যায়।

গত ১ জুলাই থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রারের (এনইআইআর) পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। এতে নতুন যেসব মোবাইল ফোন নেটওয়ার্কে যুক্ত হবে, সেগুলো নেটওয়ার্কে সচল রেখেই এনইআইআরের মাধ্যে হ্যান্ডসেটের বৈধতা যাচাই করা হবে। হ্যান্ডসেটটি বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে তা নিবন্ধিত হয়ে যাবে। এনইআইআর প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ২০২০ সালের নভেম্বর মাসে বিটিআরসির সঙ্গে চুক্তি করে দেশীয় কোম্পানি সিনেসিস আইটি। চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যেই তারা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) সিস্টেম চালু করেছে। —প্রেস বিজ্ঞপ্তি