মিরসরাইয়ে সাংবাদিক শাহাদাত্ হোসেন চৌধুরীর পিতা গোলাম রাব্বানী চৌধুরী (৭০) গতকাল বৃহস্পতিবার সকালে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। বাদজোহর মিরসরাই সদর ইউনিয়নের আবুনগর গ্রামে প্রথম জানাজা ও বাদ-আছর সাহেরখালী আলামিয়া চৌধুরীবাড়ি প্রাঙ্গণে ২য় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শাহাদাত্ হোসেন চৌধুরী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের (টিবিএস) চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন।