কোভিক কিটের আবিষ্কারক ড. রেহানা আইসিইউতে

সাতক্ষীরার তালা উপজেলার বালিয়াদহ গ্রামের কৃতী সন্তান বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. রেহানা পারভীন করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। তিনি বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক। গত বছর শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কোভিক কিট (করোনা ভাইরাস কিলিং কিট) নামক ডিভাইস আবিষ্কার করেন। কিটটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। গত ২৬ জুন রাতে তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। এরপর তিনি চিকিত্সার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি আইসিইউতে আছেন। তিনি পাইকগাছা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও অর্থনীতি বিষয়ের সহকারী অধ্যাপক মরহুম শেখ ছানার উদ্দিনের কন্যা। বর্তমানে তিনি পাইকগাছা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।