স্বাগতিকদের রাজ্যের হতাশায় পুড়িয়েছে বাংলাদেশের ব্যাটিং লাইনের লেজের অংশ। গতকাল মাহমুদউল্লাহ-তাসকিন ৯ম উইকেটে গড়েছেন ১৯১ রানের ইনিংস। যা ৯ম উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। এর আগে সর্বোচ্চ ১৮৪ রান ছিল ২০১২ সালে খুলনায়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আবুল হাসান রাজুর সঙ্গে ঐ জুটিতেও ছিলেন মাহমুদউল্লাহ।
টেস্ট ইতিহাসেও জায়গা পেল মাহমুদউল্লাহ-তাসকিনের জুটি। তারা এখন দ্বিতীয় সর্বোচ্চ। ১৯৫ রানের জুটি গড়ে বিশ্ব রেকর্ডের মালিক দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার-প্যাট সিমকক্স। ১৯৯৮ সালে জোহানেসবার্গে পাকিস্তানের বিপক্ষে ঐ জুটি গড়েছিলেন দুই প্রোটিয়া।
৯ম উইকেটে জিম্বাবুয়ের বিপক্ষেও মাহমুদউল্লাহ-তাসকিনের জুটিই সেরা। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ৯ম উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ ছিল ৩৫ রানের জুটি। ২০০৫ সালে ঢাকায় মাশরাফি-তাপস বৈশ্য ঐ জুটি গড়েছিলেন।