করোনাযোদ্ধা কাউন্সিলর খোরশেদের বিরুদ্ধে চার্জশিট দাখিল

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর যুবদলের সভাপতি করোনাযোদ্ধা মাকসুদুল আলম খন্দকার খোরশেদের বিরুদ্ধে দায়ের করা আইসিটি মামলায় চাজশির্ট দাখিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর ঐ চার্জশিটটি দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ফতুল্লা থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলাম। সাঈদা আক্তার ওরফে সায়েদা শিউলি নামের একজন ব্যবসায়ী গত ১৬ মে রাতে ফতুল্লা থানায় মামলাটি করেন। মামলায় ফেরদৌসী আক্তার মুসকান নামের আরেক নারীকে আসামি করা হয়। ওসি (তদন্ত) তরিকুল ইসলাম জানান, কাউন্সিলর খোরশেদ ও ফেরদৌসী আক্তার মুসকানের বিরুদ্ধে ছয় জন সাক্ষী দেখিয়ে দুই জনের দেওয়া দুটি ফেসবুকের বক্তব্য ভিডিওসহ একাধিক আলামতসহ আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।