অতিমাত্রায় অনলাইনভিত্তিক গেমে আসক্ত হওয়ার কারণে বাবা-মায়ের বকুনি খেয়ে মোহাম্মদ শাহেদুল ইসলাম অমি (২২) নামে এক তরুণ গত ৪ জুলাই সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকায় তাদের সি ব্লকের ৮ নম্বর রোডের ফ্ল্যাট থেকে অভিমান করে বের হয়ে যায়। সে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। তার উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, মুখমণ্ডল গোলাকার। বের হয়ে যাওয়ার সময় তার পরনে ছিল নেভি ব্লু ট্রাউজার ও নেভি ব্লু টি-শার্ট। এরপর আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও তার সন্ধান মেলেনি। এ ব্যাপারে ভাটারা থানায় বুধবার জিডি করেছেন অমির বাবা রফিকুল ইসলাম। জিডি নং-৩৬৬।