ছবি তুললে লাভ আছে!

কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসর চলছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত লালগালিচাসহ পালে দে ফেস্তিভাল ভবনের আশেপাশে ও সাগরপাড়ে ব্যস্ত সময় কাটান বিভিন্ন দেশের আলোকচিত্রী সাংবাদিকরা। তাদের পরিশ্রমের সুবাদে কানের আবেদন ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী। অন্যরকম মুহূর্ত ধারণ করে একটি শিরোনাম দিয়ে থাকেন ছবিয়ালরা। এগুলোকে প্রতিদিন স্বীকৃতি দিচ্ছে উৎসবটির আয়োজকরা।

বিভিন্ন আলোকচিত্রীর তোলা নির্বাচিত তিনটি করে স্থিরচিত্র প্রকাশিত হচ্ছে কানের অফিসিয়াল ওয়েবসাইটে। আগামী ১৭ জুলাই সমাপনী আয়োজনে ৪৮টি ছবির মধ্য থেকে সেরাটির আলোকচিত্রীকে দেওয়া হবে পুরস্কার। ছবি বাছাইয়ে কাজ করছেন কান রেডিও, ক্যানাল প্লাস টিভি চ্যানেল, নিস মার্তা, ফ্রান্স ইনফো টিভিসহ বিভিন্ন সংবাদমাধ্যমের ছয় জন আলোকচিত্রী। ২০১৯ সালেও উৎসব কর্তৃপক্ষ আলোকচিত্রীদের পরিশ্রমের প্রতিদান দিয়েছিলো।

উদ্বোধনী দিনে (৬ জুলাই) নির্বাচিত তিনটি স্থিরচিত্র

১. ড্যাডিস অ্যাওয়ে অন বিজনেস…মুভি বিজনেস (সাধারণ একজন পথচারী ও তার কন্যাসন্তান)

২. টুগেদার ইজ এভরিথিং

৩. অ্যা টপসি-টারভি ফেস্টিভ্যাল

উৎসবের দ্বিতীয় দিনে (৭ জুলাই) নির্বাচিত তিনটি স্থিরচিত্র

১. অ্যা উইনিং স্মাইল (দক্ষিণ কোরিয়ার পরিচালক বঙ জুন হো)

২. লিন অন মি (ফরাসি অভিনেত্রী সোফি মার্সো ও পরিচালক ফ্রাঁসোয়া ওজো)

৩. মাদার অ্যান্ড ডটার (ফরাসি অভিনেত্রী শার্লোট গান্সবুর্গ ও ব্রিটিশ গায়িকা জেন বারকিন)

ইত্তেফাক/জেএইচ