পঞ্চম শ্রেণির বাড়ির কাজ:বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান

হিমন এডওয়ার্ড গমেজ

সিনিয়র শিক্ষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ ঢাকা

 

বুদ্ধিজীবী কারা? বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল কেন? বুদ্ধিজীবী হত্যার তিনটি ফলাফল লেখ।           

 

উত্তর : ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর যে সকল উচ্চশিক্ষিত ও মেধাবী মানুষকে হত্যা করা হয়েছিল তাঁরাই বুদ্ধিজীবী। এদেশকে মেধাশূন্য করার জন্য বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল।

বুদ্ধিজীবী হত্যার তিনটি ফলাফল—

i.দেশ মেধাশূন্য হয়ে যায়।

ii.দেশ তার শ্রেষ্ঠ সন্তানদের হারায়।

iii.দেশের অগ্রগতি ব্যাহত হয়।

মুক্তিযুদ্ধ কী? মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল কেন? মুক্তিযুদ্ধের চারটি ফলাফল লেখ।

উত্তর : মুক্তির জন্য যে যুদ্ধ তাই মুক্তিযুদ্ধ। পশ্চিম পাকিস্থানিদের অত্যাচার ও নিপীড়ন থেকে সম্পূর্ণ মুক্তিলাভের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল।

মুক্তিযুদ্ধের চারটি ফলাফল—

i.মুক্তিযুদ্ধের মাধ্যমেই আমরা আমাদের এই দেশ পেয়েছি।

ii.মুক্তিযুদ্ধের ফলেই পৃথিবীর বুকে আজ আমরা একটি স্বাধীন দেশের নাগরিক।

iii.আমরা পেয়েছি নিজস্ব একটি ভূখণ্ড, একটি নিজস্ব পতাকা।

iv.মুক্তিযুদ্ধের মাধ্যমেই আমরা পরাধীনতার শৃংখল থেকে মুক্ত হতে পেরেছি।

মুক্তিযুদ্ধ কী? মুক্তিযুদ্ধ হয়েছিল কেন? মুক্তিযুদ্ধের তিনটি গুরুত্ব লিখ।       

উত্তর : মুক্তির জন্য যে যুদ্ধ তাই মুক্তিযুদ্ধ। পশ্চিম পাকিস্থানিদের অত্যাচার ও নিপীড়ন থেকে সম্পূর্ণ মুক্তিলাভের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল।

মুক্তিযুদ্ধের তিনটি গুরত্ব হলো—

i.এই যুদ্ধের মধ্য দিয়ে আমাদের সত্যিকারের বিজয় অর্জিত হয়।

ii.পৃথিবীর বুকে আমরা লাভ করি নিজস্ব ভূখণ্ড।

iii.অর্জিত হয় স্বাধীন দেশের স্বাধীন পতাকা।

পাকিস্থানি বাহিনী কোথায় আত্মসমর্পণ করে? পাঁচটি বাক্যে মুক্তিযুদ্ধের তাত্পর্য বর্ণনা কর।      

উত্তর : ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্থানি বাহিনী আত্মসমর্পণ করে। পাঁচটি বাক্যে মুক্তিযুদ্ধের তাত্পর্য—

i.আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি।

ii.আমরা নিজস্ব একটা ভূখণ্ড পেয়েছি।

iii.আমরা নিজস্ব একটা পতাকা পেয়েছি।

iv.আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি।

v.আমরা একটি আত্মমর্যাদাশীল জাতিতে পরিণত হয়েছি।