ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) অক্সিজেন সরবরাহে বিঘ্ন ঘটে তিন রোগীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ জুলাই) সকালে ১০ মিনিট অক্সিজেনের চাপ কমে গেলে তাদের মৃত্যু হয়। হাসপাতালটির আইসিইউ বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক অনন্ত কুমার বিশ্বাস এ তথ্য জানান।
মৃত ব্যক্তিরা হলো, ফরিদপুর সদরপুরের মো. রুবেল (৩৫), সালথার পারভিন জামান (৬৫) এবং নগরকান্দার আব্দুল ওহাব মুন্সি (৬০) নগরকান্দা।
এ বিষয়ে ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. অনন্ত কুমার বিশ্বাস বলেন, হাসপাতালের অক্সিজেন প্লান্টে রিফিল করার সময় সেখানে চাপ বাড়ে। এসময় সরবরাহকারিরা চাপ নিয়ন্ত্রন করতে সরবরাহ কিছুটা কমিয়ে দেয়। একারণে ওই সময়ে অক্সিজেনের অভাবে এ দুর্ঘটনা ঘটেছে। এতে মুমূর্ষ কয়েকজন রোগী মারা যায়।
এদিকে, করোনা ডেডিকেটেড হাসপাতালে অক্সিজেনের অভাবে মৃত্যুর খবরে সেখানে সাধারণ রোগী ও কর্তব্যরত চিকিৎসকদের কাছে তোলপাড় সৃষ্টি হয়েছে। ফরিদপুরের এই করোনা ডেডিকেটেড হাসপাতালে আইসিইউ শয্যা রয়েছে ১৬টি। সবকটিই চালু রয়েছে বলে সংশ্লিষ্টদের দাবি।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান জানান, হাসপতালের সেন্টাল প্ল্যান্টে অক্সিজেন রিপিল করার সময় সরবরাহের মাত্রা কমিয়ে দিতে হয়। সে কারণে কিছু রোগীর সমস্যা হয়েছে।
ইত্তেফাক/এনএ