ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা
ফরিদগঞ্জে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন চলছে। ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন ও উত্তর ইউনিয়নের কয়েকটি স্থান এবং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের আলোনিয়া গুদারাঘাট এলাকায় একটিসহ মোট ১০টি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন চলছে। ড্রেজার নষ্ট করলেও বালু উত্তোলন বন্ধ হয়নি। সহকারী কমিশনার (ভূমি) সারমিন আক্তার জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেশিন ভেঙে দেওয়া ও পাইপ কেটে ফেলাসহ জরিমানা অব্যাহত রয়েছে। আবারও ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও শিউলী হরি জানান, অবৈধ ডেজারগুলো বন্ধ করার অভিযান অব্যাহত রয়েছে। এসিল্যান্ডকে বলব ব্যবস্থা নিতে।