কিশোরগঞ্জ প্রতিনিধি
ইটনা উপজেলায় বৃহস্পতিবার বিকালে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার শিমলা শান্তিপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলো ঐ গ্রামের ইলিয়াস মিয়ার মেয়ে পাপিয়া আক্তার (০৫) ও মুন্নাছ মিয়ার মেয়ে ফারজানা আক্তার (০৫)। দুই শিশু স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন ডোবার পাড়ে বসে খেলা করার সময় পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের লাশ ভেসে উঠে। ইটনা থানার ওসি মুর্শেদ জামান ঘটনাটি নিশ্চিত করেছেন।