মতলব উত্তরে গাঁজাসহ গ্রেফতার এক

মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা

মতলব উত্তর উপজেলায় বৃহস্পতিবার রাতে পাঁচ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হলেন মহসিন হোসেন।  মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল এ তথ্য নিশ্চিত করে মাদক ব্যবসা ও সেবনকারীর তথ্য সরবরাহ করতে সবার প্রতি আহ্বান জানান।