বিনোদন রিপোর্ট
দ্বিতীয় সন্তানের বাবা হলেন সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ। গত বুধবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে হাবিবের স্ত্রী শিফা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। নবজাতকের নাম রাখা হয়েছে আয়াত ওয়াহিদ। হাবিবের আবারো বাবা হওয়ার খবরটি নিশ্চিত করেছেন তার বাবা সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ।
গত ১২ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তৃতীয় বিয়ের খবর জানান হাবিব ওয়াহিদ। বিয়ে খবরের সাত মাসের মধ্যেই হাবিবের বাবা হওয়ার খবর পাওয়া গেল। উল্লেখ্য, ২০০৩ সালে প্রথম বিয়ের পিঁড়িতে বসেন হাবিব। প্রেম করে বিয়ে করেন লুবায়নাকে। মনের অমিলের কারণে বিচ্ছেদ ঘটে তাদের। এরপর ২০১১ পরিবারের পছন্দে দ্বিতীয় বিয়ে করেন তিনি। তবে হাবিব-রেহানের সংসারও ভেঙে যায় ২০১৭ সালে। সেই ঘরে আলিম ওয়াহিদ নামে হাবিবের এক পুত্র সন্তান রয়েছে।