আমরা অনেক ক্ষেত্রে টাকার কারণে অভিনয় করছি, নাটক করছি। সেটা শুধু আমার ক্ষেত্রে না, পরিচালক, রাইটার, আর্টিস্ট সবার ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু আমাদের এই নাটকের শুরু তো এক ধরনের ভালোবাসা থেকে। চাইলে ব্যবসা কিংবা চাকরি করতে পারতাম, তা তো আমরা করছি না। আমরা একটা শিল্পের সঙ্গে যুক্ত আছি। তাই এখানে সামাজিক একটা দায়বদ্ধতা থেকেই যায়। তবে সবসময় সেটা পালন করা হয়ে উঠছে না। এমন কিছু করা উচিত না যাতে সমাজের উপকার না হয়ে ক্ষতি হয় এবং দর্শকের রুচি নষ্ট হয়!