সাবেক এমপি শামসুদ্দীন মোল্লার আজ মৃত্যুবার্ষিকী

আজ ১০ জুলাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাল্যবন্ধু, মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের সংবিধান রচয়িতাদের অন্যতম, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান, অ্যাডভোকেট শামসুদ্দীন মোল্লার ৩০তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে শামসুদ্দীন মোল্লা স্মৃতি সংসদ, ফরিদপুর প্রেসক্লাব ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত আকারে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। মহামারিকালে দুস্থ ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য শামসুদ্দীন মোল্লা স্মৃতি সংসদের পক্ষ থেকে সবাইকে আহ্বান জানানো হয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি