ইত্তেফাক রিপোর্ট
একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রী গোলাম মোস্তফা বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন তার ছেলে মো. শামসুল হুদা। তিনি জানান, বাবা দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। উল্লেখ্য, আলোকচিত্রী গোলাম মোস্তফা বাংলাদেশ টেলিভিশনে ডাইরেক্টর অব ফটোগ্রাফি হিসেবে কর্মরত ছিলেন। তিনি একমাত্র বাঙালি ক্যামেরাম্যান হিসেবে ১৯৬৩ সালে ডিআইটি ভবনে অবস্থিত তদানীন্তন পূর্ব পাকিস্তান টেলিভিশনে যোগদান করেছিলেন। তিনি ২০১৮ সালে একুশে পদকে ভূষিত হন।