বাঁশখালীতে একই পুকুর থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছে বাঁশখালী থানা পুলিশ। উপজেলার সাধনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড হালুয়াঘোনা লটমণি এলাকার একটি বাণিজ্যিক পুকুরে লাশ দুটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গাটিয়াডেঙ্গা এলাকার আব্দুল খালেক বাড়ির আব্দুস সোবহানের পুত্র শাহজাহান (২৮) ও লোকমান হাকিমের পুত্র আকাশ (১৯)। তারা সম্পর্কে মামাতো ভাই। বাঁশখালী রামদাশমুন্সির হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মুহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, তারা মাছের প্রজেক্টে কাজ করেন। পানি সেচের মোটর চালু করতে গিয়ে তারা বিদ্যুত্স্পৃষ্ট হয়ে সম্ভবত গত বুধবার রাতেই মারা গেছেন।