করোনার নতুন ভ্যারিয়েন্ট ল্যাম্বডা নিয়ে চিন্তিত বিজ্ঞানীরা

করোনা ভাইরাসের সর্বশেষ যে ভ্যারিয়েন্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থার নজরে এসেছে সেটি হচ্ছে ল্যাম্বডা ভ্যারিয়েন্ট। গত বছর দক্ষিণ আমেরিকা মহাদেশের পেরুতে এই ভ্যারিয়েন্ট সর্বপ্রথম শনাক্ত হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এখনও পর্যন্ত বিশ্বের ২৭টি দেশে এই ভ্যারিয়েন্ট ছড়িয়েছে। এই ল্যাম্বডা ভ্যারিয়েন্টকে করোনা ভাইরাসের অস্বাভাবিক পরিবর্তন হিসেবে বর্ণনা করছেন করছেন বিজ্ঞানীরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটেও বলা হয়েছে, ২০২০ সালে ২০ ডিসেম্বর পেরুতে ল্যাম্বডা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। এরপর গত ১৪ জুন এটিকে ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’ হিসেবে তালিকাভুক্ত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্বের বিভিন্ন দেশও নতুন এই ভ্যারিয়েন্টের প্রতি দৃষ্টি রেখেছে। সবাই দেখার চেষ্টা করছে নতুন এই ভ্যারিয়েন্ট কতটা ছড়াচ্ছে। এখন পর্যন্ত এই ভ্যারিয়েন্ট নিয়ে বিস্তারিত তথ্য না পাওয়ায় উদ্বেগ বাড়ছে। -বিবিসি