রংপুর বিভাগে নতুন শনাক্ত ২৭৮, আরও ৮ জনের মৃত্যু

রংপুর বিভাগে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮৬৫ জনের নমুনা পরীক্ষায় ২৭৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট ৩১ হাজার ৯৬৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডাক্তার আবু মোহাম্মদ জাকিরুল ইসলাম এ সব তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া ২৪ ঘণ্টায় এই বিভাগে ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে লালমনিরহাট জেলায় তিনজন, দিনাজপুর জেলায় দুইজন, নীলফামারী জেলায় দুইজন এবং ঠাকুরগাঁও জেলায় একজনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে বিভাগে মোট ৬৩২ জনের মৃত্যু হলো।

ইত্তেফাক/ইউবি