আমরা পড়ি

ইশরাক ওয়াসি, শিক্ষার্থী, দশম শ্রেণি 

নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ

দশম শ্রেণির পদার্থবিজ্ঞান

 

পদার্থের অবস্থা

 

২১. KMnO4  দ্রবণের বর্ণ কীরূপ?

উত্তর:হালকা বেগুনী।

২২. গলনাঙ্ক কাকে বলে?

উত্তর:স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেই তাপমাত্রাকে সেই পদার্থের গলনাঙ্ক বলে।

২৩. ১ বায়ুমণ্ডলীয় চাপে বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক কত?

উত্তর:1150c

২৪. গলনাঙ্ক নির্ণয়ের মাধ্যমে কী জানা যায়?

উত্তর:কঠিন পদার্থের বিশুদ্ধতা।

২৫। উর্ধ্বপাতন কাকে বলে?

উত্তর:যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, সেই প্রক্রিয়াকে উর্ধ্বপাতন বলে।

২৬। নিশাদল কী?

উত্তর:অ্যামোনিয়াম ক্লোরাইড (NH4C1) এর রাসায়নিক নাম নিশাদল।