১৮. গাছপালা পোড়ানোর ফলে উত্পন্ন ধোঁয়া দূষিত করে?
উ:বায়ু।
১৯. জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কী নির্গত হয়?
উ:বিভিন্ন ধরণের গ্যাস।
২০. যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা ও মলমূত্র ত্যাগ করলে বাতাসে কী ছড়ায়?
উ:দুর্গন্ধ।
২১. মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনটি?
উ:বায়ুদূষণ।
২২. পরিবেশের উপর কিসের ক্ষতিকর প্রভাব রয়েছে?
উ:বায়ুদূষণ।
২৩. জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বাতাসে কী ছড়ায়?
উ:কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য ক্ষতিকর গ্যাস।
২৪. পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে কেন?
উ:বায়ুতে কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য ক্ষতিকর গ্যাস বেড়ে যাওয়ার ফলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে।
২৫. এসিড বৃষ্টি তৈরি হয় কেন?
উ:কলকারখানার ধোঁয়া থেকে সৃষ্ট বিভিন্ন ধরনের গ্যাস মেঘের সাথে মিশে যাওয়ার ফলে এসিড বৃষ্টি তৈরি হয়।
২৬. এসিড বৃষ্টির ফলে কী হয়?
উ:জীবের ক্ষতি হয় বা জীব মারা যেতে পারে।
২৭. আমরা কীভাবে দূষণ প্রতিরোধ করতে পারি?
উ:প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে, পুনরায় ব্যবহার করে ও রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে আমরা দূষণ প্রতিরোধ করতে পারি।
২৮. ময়লা আবর্জনা পরিষ্কার করে এবং গাছ লাগানোর মাধ্যমে কী করতে পারি?
উ:বায়ু দূষণমুক্ত করতে পারি।