মোজাহেদুল ইসলাম ঢেউ
জীবনের সেরা মুহূর্তগুলি ফ্রেমবন্দি হয়ে থাকে স্মার্টফোনের স্টোরেজে। কিন্তু হঠাত্ কোনও কারণে স্মার্টফোনে স্টোরেজে সমস্যা বা অন্য যে কোনও কারণবশত ডিলিট হয়ে যায় ছবি। অ্যান্ড্রয়েড ফোনে ডিলিট হওয়া ছবি খুব সহজেই রিকভার করা সম্ভব। আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কোনও ছবি ডিলিট হয়ে গেলে কীভাবে রিকভার করবেন, জেনে নিন—
ক্লাউড স্টোরেজ থেকে ডিলিটেড ছবি রিকভারের পদ্ধতি : অ্যান্ড্রয়েড ফোনে ছবি তুললে স্মার্টফোন স্টোরেজের সঙ্গেই বিভিন্ন ক্লাউড স্টোরেজে তা নিজে থেকেই সেভ হয়ে যায়। তাই ফোন স্টোরেজ থেকে ছবি ডিলিট হলেও সহজেই ক্লাউড স্টোরেজ থেকে সেই সব ছবি ডাউনলোড করে নেওয়া যাবে।
গুগল ফটোস থেকে ডিলিটেড ছবি রিকভারের পদ্ধতি :অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল ফটোস ইনস্টল করুন। প্রথমেই ফোন থেকে ডিলিট হওয়া ছবিগুলি সিলেক্ট করুন। এবার ডান দিকে উপরে থ্রি ডট মেনু সিলেক্ট করে 'Save to device' অপশন বেছে নিন।
মাইক্রোসফট ওয়ানড্রাইভ থেকে ডিলিটেড ছবি রিকভারের পদ্ধতি : ফোনের মাইক্রোসফট ওয়ানড্রাইভ অ্যাপে অটো ব্যাক আপ এনাবল করা থাকলে, ডিলিট হওয়া ছবি রিকভার করতে এই পদ্ধতি দেখে নিন—এন্ড্রয়েড ডিভাইসে মাইক্রোসফট ওয়ানড্রাইভ ওপেন করুন। নিচের মেনুতে ফটোস সিলেক্ট করুন। যে ছবি রিস্টোর করতে চান সেগুলি সিলেক্ট করুন। থ্রি ডট মেনু সিলেক্ট করে সেভ সিলেক্ট করুন।
ড্রপবক্স থেকে ছবি রিকভারের পদ্ধতি : ফোনের ড্রপবক্স অ্যাপে অটো ব্যাকআপ এনাবল করা থাকলে, ডিলিট হওয়া ছবি রিকভার করতে এই পদ্ধতি— এন্ড্রয়েড ফোনে ড্রপবক্স ওপেন করুন। ক্যামেরা ফোল্ডার ওপেন করুন। অন্য কোনও ফোল্ডারে ছবিগুলি সরিয়ে থাকলে, সেই ফোল্ডার ওপেন করুন। এবার যে ছবিগুলি রিস্টোর করতে চান, সেগুলি সিলেক্ট করুন। তারপরে থ্রি ডট মেনু সিলেক্ট করে Save অপশনে বেছে নিন।
এসডি কার্ড থেকে ডিলিট হওয়া ছবি রিকভার করবেন কী ভাবে? : অনেকেই স্মার্টফোনের ক্যামেরায় তোলা ছবি এসডি কার্ড-এ সেভ করেন। কিন্তু সেখান থেকে ছবি ডিলিট হলে, রিকভারি সফটওয়্যার ব্যবহার করে তা ফিরে পাওয়া সম্ভব। কমিপউটারে ইনস্টল করুন ডিস্ক ড্রিল (Disk Drill) অ্যাপ। অ্যাপটি ডাউনলোড করে এসডি কার্ড কম্পিউটারের সঙ্গে কানেক্ট করুন। তারপর ডিস্ক ড্রিল ওপেন করে কার্ডে স্ক্যান শুরু করুন। এবার প্রিভিউ ফিচার ব্যবহার করে যে ছবিগুলি রিকভার করতে চান, সেগুলি সিলেক্ট করুন। ছবি সিলেক্ট করা হলে রিকভার বাটন সিলেক্ট করুন।
ইন্টারনাল স্টোরেজ থেকে ডিলিট হওয়া ছবি রিকভার করবেন কী ভাবে?
যে কোনও অ্যান্ড্রয়েড ফোনে কোনও সেটিংস বদল না করলে, সব ছবি ইন্টারনাল স্টোরেজে সেভ হয়। আপনার অ্যান্ড্রয়েড ফোনে Root পার্মিশন থাকলে USB Debugging অন করে সহজেই ডিলিট হওয়া ছবি রিকভার করা যাবে।
ম্যাক ওএসএক্স থেকে ডিলিটেড ছবি রিকভারের পদ্ধতি :ডিস্ক ড্রিল ফর ম্যাক থেকে সহজেই ডিলিট হওয়া ছবি ইন্টারনাল স্টোরেজ থেকে রিকভার করতে পারবেন। ম্যাক ওএস -এ ডিস্ক ড্রিল ইনস্টল করুন। এবার অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যাক-এর সঙ্গে কানেক্ট করুন। USB debugging এনাবল করুন। এবার ম্যাক-এ ডিস্ক ড্রিল সফটওয়্যার ওপেন করে
অ্যান্ড্রয়েড ডিভাইসের পাশে রিকভার বাটন সিলেক্ট করুন। তারপরে যে যে ছবি রিকভার করতে চান, সেগুলি বেছে নিয়ে রিকভার অপশন সিলেক্ট করুন।
উইন্ডোজ পিসি ১০,৮,৭ থেকে ডিলিটেড ছবি রিকভারের পদ্ধতি :উইন্ডোজ পিসি ১০,৮,৭ থেকে ফোনের ইন্টারনাল স্টোরেজ থেকে ছবি রিকভারের জন্য Wondershares dr.Fone সফটওয়্যার ইনস্টল করুন। dr.Fone-এর ওয়েবসাইট খুলে উইন্ডোজ ভার্সন ডাউনলোড করে ইনস্টল করুন। উইন্ডোজ পিসিতে dr.Fone ওপেন করুন। এবার রিকভার অ্যান্ড্রয়েড ডাটা সিলেক্ট করুন। Gallery সিলেক্ট করে নেক্সট এ ক্লিক করুন। স্ক্যান শেষ হলে যে ছবি আপনি রিকভার করতে চান, সেগুলি সিলেক্ট করে নিন। সবশেষে Restore to Device অথবা Recover to Computer অপশন সিলেক্ট করুন।
অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করে ডিলিট হওয়া ছবি রিকভারের পদ্ধতি :তার জন্য অ্যান্ড্রয়েড ডিভাইসে DiskDigger নামের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। যদিও এই অ্যাপ ব্যবহারের জন্য আপনার ফোনে Root পার্মিশন থাকতে হবে। গুগল প্লে স্টোর থেকে DiskDigger অ্যাপ ইনস্টল করুন। এবার যে কোনও একটি পদ্ধতির মাধ্যমে স্ক্যান করুন। স্ক্যান শেষ হলে যে যে ছবি রিকভার করতে চান, সেগুলি সিলেক্ট করুন। এবার Recover বাটন সিলেক্ট করুন।
Root পার্মিশন ছাড়া অ্যান্ড্রয়েড থেকে ডিলিট হওয়া ছবি রিকভার করবেন কী ভাবে?
সব ছবি রিকভার করার জন্য অ্যান্ড্রয়েড ডিভাইসে চাই Root অ্যাকসেস। যদিও, আপনি যদি কখনও নিজের অ্যান্ড্রয়েড ডিভাইসের ব্যাকআপ নিয়ে থাকেন, তবে Root ছাড়াই আপনি সেই ছবিগুলি রিকভার করতে হবেন। অ্যান্ড্রয়েড ফোনে Settings ওপেন করে Account সিলেক্ট করুন। নিজের অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিন। এখানে Backup and Restore সিলেক্ট করুন। সবশেষে Restore সিলেক্ট করুন।