চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহর উপজেলার হান্ডিয়াল বাজারে শনিবার সকাল ৮টায় বিদ্যুত্স্পৃষ্টে মোখলেছুর রহমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মোখলেছুর হান্ডিয়াল ইউনিয়নের খারপুকুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে। বাজারের ব্যবসায়ীরা জানান, মোখলেছ হান্ডিয়াল বাজারের কম্পিউটার ও স্টেশনারি দ্রব্যের ব্যবসায়ী। শনিবার সকালে তার দোকানটি খোলার জন্য সাটার তুলতে গিয়েই বিদ্যুত্স্পৃষ্ট হন। দোকানের সাটারটি শর্টসার্কিটের কারণে বিদ্যুতায়িত হয়েছিল বলে ধারণা করছেন বাজারের ব্যবসায়ীরা। আশপাশের লোকজন তাকে নিকটস্থ পল্লি চিকিত্সকের কাছে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাটমোহর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আনোয়ার হোসেন।