ইত্তেফাক রিপোর্ট
বিদায়ি সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩৬টির বা ৩৬ দশমিক ১৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে মুন্নু ফেব্রিক্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে মুন্নু ফেব্রিক্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩০ দশমিক ৬০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৫ দশমিক ৫০ টাকায়। অর্থাত্ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৫ দশমিক ১০ টাকা বা ১৬ দশমিক ৬৭ শতাংশ কমেছে। ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এনআরবিসি ব্যাংকের ১২ দশমিক ৪৬ শতাংশ, অগ্রণী ইনসিওরেন্সের ১১ দশমিক ৮৯ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইনসিওরেন্সের ১১ দশমিক ৫৪ শতাংশ, পূরবী জেনারেল ইনসিওরেন্সের ১০ দশমিক ৯৮ শতাংশ, গ্লোবাল ইনসিওরেন্সের ১০ দশমিক ৫২ শতাংশ, প্রগতি লাইফ ইনসিওরেন্সের ৯ দশমিক ৬৩ শতাংশ, ক্রিস্টাল ইনসিওরেন্সের ৯ দশমিক ২৯ শতাংশ, ট্রাস্ট ব্যাংকের ৯ দশমিক ২৩ শতাংশ এবং ফেডারেল ইনসিওরেন্সের শেয়ার দর ৯ দশমিক ০২ শতাংশ কমেছে।