রূপগঞ্জের ঘটনায় এফবিসিসিআই সভাপতির শোক

ইত্তেফাক রিপোর্ট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস্ অ্যান্ড ভেবারেজ কোম্পানির সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর সভাপতি মো. জসিম উদ্দিন। এক শোকবার্তায় তিনি নিহত সবার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন জানান। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।