ধামরাইয়ে কারখানায় ট্রাকচালকের মৃত্যু নিয়ে রহস্য

ময়নাতদন্ত ছাড়াই দাফন

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বাথুলী স্কেল এলাকার একটি বৃহদাকার অ্যাগ্রো কারখানায় মালামালবাহী এক ট্রাক চালকের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই বিশমাইল গণস্বাস্থ্য হাসপাতাল থেকে লাশ ঐ চালকের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। গণস্বাস্থ্য হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক ডা. আনিকা তাবাচ্ছুম জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই তার মৃতদেহ নিয়ে গেছে। হাসপাতাল চত্বরে ধামরাই থানার এসআই মো. সেলিম জানান, তারা হাসপাতালে এসে লাশ পাননি। শুক্রবার দুপুর দেড়টার দিকে কেবিসি কারখানার ভেতরে এ ঘটনা ঘটে। নিহত চালকের নাম মোহাম্মদ আব্দুল মজিদ। তিনি বগুড়া জেলার ধুনট থানার চুনিয়াপাড়া গ্রামের অধিবাসী।