মোহাম্মদ নাসির উদ্দিন
সিনিয়র শিক্ষক
দুলালপুর এস.এম.এন্ড কে. উচ্চ বিদ্যালয়, কুমিল্লা
নিচের চিত্রটি দেখে প্রশ্নগুলোর উত্তর দাও।
ঘ. উদ্দীপকে পুষ্টিপ্রবাহের চক্রটি কীরূপ হবে? বিশ্লেষণ করো।
উত্তর:
ঘ. উদ্ভিদ অজৈব বস্তু গ্রহণ করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে। উদ্ভিদ যে খাদ্য প্রস্তুত করে তার সামান্য অংশই নিজ প্রয়োজনে ব্যবহার করে এবং অবশিষ্টাংশ দেহে জমা রাখে। তৃণভোজী প্রাণীগুলো এদের খাদ্য হিসেবে গ্রহণ করে এবং পর্যায়ক্রমে মাংসাশী প্রাণিগুলো তৃণভোজীদের ভক্ষণ করে। উদ্ভিদ, তৃণভোজী প্রাণী, মাংসাশী প্রাণী প্রভৃতি সমস্ত প্রকার জীবের মৃত্যু পর বিয়োজকগুলো সেগুলো খাদ্য হিসেবে ব্যবহার করে অজৈব বস্তুতে রূপান্তরিত করে। অজৈব বস্তু থেকে সৌরশক্তির সাহায্যে সবুজ উদ্ভিদ পুনরায় খাদ্য প্রস্তুত করতে পারে।
উত্পাদক বা সবুজ উদ্ভিদ তৃণভোজী এবং মাংসাশী তিন প্রকার জীবের স্তর থেকে শক্তি ও পুষ্টি বিয়োজকে স্থানান্তরিত হয়। খাদ্যশৃঙ্খলের প্রত্যেক ধাপে ক্রমান্বয়ে শক্তি হ্রায় পায় এবং বিয়োজকগুলো মৃত জীবদেরকে বিনষ্ট করে। বিয়োজকরা মৃত জীবগুলোর উপর ক্রিয়া করে অজৈব পুষ্টি দ্রব্যগুলো পরিবেশে মুক্ত করে তথা পুষ্টিভাণ্ডারে সঞ্চিত করে। এরূপ পুষ্টিদ্রব্যের চক্রাকারে প্রবাহিত হওয়ার পদ্ধতিকে পুষ্টিপ্রবাহ বলে। পুষ্টি প্রবাহ বাস্তুসংস্থানের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকের পুষ্টি প্রবাহটি একটি চক্রাকার প্রবাহ।