মির্জাপুর কলেজ-সংলগ্ন রাস্তা বেহাল

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

মির্জাপুর উপজেলা সদরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুরাতন রোডের সংযোগ মির্জাপুর সরকারি কলেজ ও মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তাটির অবস্থা বেহাল। মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিন জানান, রাস্তাটি দীর্ঘদিন ধরে ভাঙা ও বড় বড় গর্ত সৃষ্টি হয়ে কাদাপানি এবং জলাবদ্ধতায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। মির্জাপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মো. মঞ্জুর হোসেন বলেন, রাস্তা সংস্কারের জন্য প্রকল্প তৈরি করে অর্থ বরাদ্দ চেয়ে টাঙ্গাইল জেলা টেন টাউন শহর উন্নয়ন প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। বরাদ্দ পেলেই সংস্কার করা হবে।