কুমিল্লা সদর (দক্ষিণ) সংবাদদাতা
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে পর্যাপ্ত কোরবানির পশু রয়েছে। উপজেলায় কোরবানির পশুর কোনো সংকট নেই। কিন্তু কঠোর লকডাউনের কারণে কোরবানির পশু বিক্রি নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন খামারিরা। ছোট ধর্মপুর গ্রামের মো. ওমর ফারুক, লক্ষ্মীপুর গ্রামের মাইনুল হাসান ও শীষপুর গ্রামের খামারি আবু তালেব বলেন, চলতি বছর গোখাদ্যের অতিরিক্ত দাম ছিল। তাই কোরবানির পশুর দাম কম হলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইসমাইল হোসেন জানান, জেলা প্রশাসনের অ্যাপসের মাধ্যমে পশু ক্রয়-বিক্রয়ের ব্যাপারে খামারিদের সর্বাত্মক সহায়তা দেওয়া হবে।