গোমস্তাপুরে কালভার্ট ভেঙে যাওয়ায় জনদুর্ভোগ

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

গোমস্তাপুরে প্রায় ছয় মাস ধরে ভেঙে পড়ে আছে একটি কালভার্ট। সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন চলাচলকারীরা। কালভার্টটিতে চলাচলের জন্য স্থানীয় ইউপি সদস্য বাঁশের পাটাতন তৈরি করে দিয়েছেন। উপজেলার মেহেরপুর ও আনারপুর গ্রামের সংযোগ সড়কে কালভার্টির অবস্থান। আনারপুর গ্রামের কভিদ আলী বলেন, কালভার্টটি ভেঙে যাওয়ায় চলাচলে সমস্যা হচ্ছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, কালভার্ট নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রস্তাব পাঠানো হয়েছে। উপজেলা প্রকৌশলী সুলতানুল ইমাম বলেন, তার কার্যালয়ের একটি দল কালভার্টটি পরিদর্শন করে প্রকল্প প্রস্তুত করেছে। বরাদ্দ পেলেই নির্মাণের ব্যবস্থা করা হবে।