১০০ পর্বে লাজুকের ‘পরিবার’

রাশেদা আক্তার লাজুক পরিচালিত ধারাবাহিক নাটক ‘পরিবার’-এর ১০০ তম পর্ব আজ রাত ৮টায় এটিএন বাংলায় প্রচারিত হবে। সংসারের টানাপোড়েন, সুখ-দুঃখ, ভালোবাসা, সংঘাত আর মানবিকতাকে উপজীব্য করে নাটকটি নির্মিত হয়েছে। নাটকটিতে অভিনয় করেছেন মিশু সাব্বির, মনিরা মিঠু, শাওন, তানভির হুরাইরা, সালহা নাদিয়া, নাদিয়া মিম, কাজল সুবর্ণ, তুষ্টি,  জামিল হোসেন, সুব্রত,  মিলি বাশার,  মাসুম বাশার, নীলা, ম ম মোশেদ প্রমুখ। লাজুক বলেন, ‘এই প্রথম আমার কোনো নাটক ১০০ পর্ব প্রচার হচ্ছে। এ নিয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত। ইচ্ছে আছে ইউনিটের সবাইকে নিয়ে একটি আয়োজন করার। দর্শকদের প্রতি কৃতজ্ঞতা। কারণ তাদের কারণেই নাটকটি এতদূর পর্যন্ত আসতে পেরেছে। এই ধারাবাহিক নাটকটি অনেক যত্ন নিয়ে নির্মাণ করেছি আমি।’