আদিতমারী আওয়ামী লীগের সভাপতি শওকত আলীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সদস্য ও আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

গতকাল রবিবার এক শোক বার্তায় তিনি মরহুম শওকত আলীর রুহের মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শওকত আলী গতকাল সকাল ৬টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।