জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন বলেছেন, মানুষের মধ্যে ক্ষুধার বিলাপ শুরু হয়েছে। কথার ফুলঝুরিতে পেট ভরে না। দেড় বছরে করোনার থাবায় মানুষ পুঁজিহারা। শ্রমজীবী মানুষের মধ্যে শুরু হয়েছে হাহাকার। এ লকডাউন গরিবকে নিঃস্ব করে দিচ্ছে। লকডাউনই মুক্তির একমাত্র পথ হতে পারে না। শনিবার পুরান ঢাকার আমলীগোলায় মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দিনমজুর, দুস্থ ও ভাসমানদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি একথা বলেন।