পটুয়াখালীতে ছাত্রলীগ ও যুবলীগ নেতা শহিদ মাহমুদুর রহমান পলাশের ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও পরিবারবর্গের আয়োজনে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মিলাদের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগ পটুয়াখালী জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের নেতা শহিদ মাহমুদুর রহমান পলাশের ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

গতকাল রবিবার সকাল ৯টায় টাউন জৈনকাঠীস্থ জৈনপুরী হুজুরের খানকাহ কবরস্থানে শহিদ মাহমুদুর রহমান পলাশের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পলাশের পিতা জেলা আওয়ামী লীগ সহসভাপতি, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌরসভা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট মো. সুলতান আহমেদ মৃধা, মাতা সাবেক মহিলা সংসদ সদস্য মিসেস লুত্ফুন নেছা, ছোট ভাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মো. আতিকুর রহমান মাসুম, স্ত্রী প্রভাষক রোকশানা পলাশ, ছেলে ফাহিম আরমান, মেয়ে ফারিহা রহমানসহ পরিবারের অন্য সদস্যবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজী হামেজ উদ্দিন মৃধা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শাহআলম মৃধা, উপাধ্যক্ষ মো. সেলিম মৃধা, প্রদর্শক মো. মোয়াজ্জেম হোসেন, জনতা কলেজের অধ্যাপক মো. নাসির মৃধা, আওয়ামী লীগ নেতা মো. জালাল মৃধা, পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জালাল মৃধা, যুবলীগ নেতা মো. অসীম মৃধা, সাবেক ছাত্রলীগ নেতা মো. জুয়েল মৃধা, মো. শহিদুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।