ইত্তেফাক রিপোর্ট
এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ছয় জন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (আনিক) ও করপোরেশনের সম্পত্তি বিভাগের দুই জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালত ২২০টি ভবন ও নির্মাণাধীন স্থাপনা পরিদর্শন করেন এবং ২১টি ভবনকে লার্ভা পাওয়ায় ৪ লক্ষ ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল রবিবার করপোরেশনের ২-৫, ৯ ও ১০ নম্বর অঞ্চলের আনিকবৃন্দ ও সম্পত্তি বিভাগের দুই জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরীর বনশ্রী, আগামসি লেন, সেগুনবাগিচা আরামবাগ, বকশিবাজার, বিবির বাগিচা, ছনটেক, দক্ষিণ দনিয়া, এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।