মানিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিহত

মানিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। নিহতের নাম মো. সুজন (২৪)। তিনি নোয়াখালীর স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে।

মানিকছড়ি উপজেলা সদরের ভূঁইয়া মার্কেট নামক স্থানে এ ‍দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মো. রুবেল হোসেন (২০) নামের আর একজন গুরুতর আহত হয়েছেন। তার বাড়ি চট্টগ্রামের আনোয়ারায় বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সোমবার (৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে নতুন দোকানের বিদ্যুতের কাজ করছিলেন মো. সুজন ও মো. রুবেল। হঠাৎ করে বিদ্যুতের শক লেগে দুজন পড়ে যায়। স্থানীয়রা দ্রুত তাদের মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মো. সুজনকে মৃত ঘোষণা করেন। রুবেলের  অবস্থা গুরুতর হওয়ায় তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ ৮ দিনে ছয় জনের মৃত্যুর ঘটনা তদন্তে বিশেষজ্ঞ টিম তানোরে

মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রশীদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,‘দুর্ঘটনার কবর পেয়ে সরেজমিনে ওসি তদন্তসহ পুলিশ পাঠানো হয়েছে। লাশ পুলিশ হেফাজতে রয়েছে।’

ইত্তেফাক/নূহু