করোনা সংক্রমণের এই কঠিন সময়ে ঘরে বসেই বিকাশে পেমেন্ট করে কুরবানির পশু কিনতে পারছেন গ্রাহকরা। ১১টি অনলাইন হাট থেকে কোরবানির পশু কেনার পাশাপাশি হোম ডেলিভারি ও মিট প্রসেসিং সুবিধাও নিতে পারছেন গ্রাহকরা। ১১টি অনলাইন হাটের মধ্যে ‘দারাজ’, ‘অথবা’, ‘প্রিয়শপ’, ‘গরুর হাট’ ও ‘সাদিক অ্যাগ্রো’ থেকে গরু ও ছাগল, ‘আজকের ডিল’ ও ‘বিডি গরুর হাট’ থেকে গরু এবং ‘যোগান’, ‘হাংরিনাকি’ ও ‘খাশি হাট’ থেকে ছাগল কিনে বিকাশে পেমেন্ট করতে পারছেন গ্রাহকরা। অনলাইন হাটগুলোর সংশ্লিষ্ট লিংক বা ওয়েবসাইটে গিয়ে পশু পছন্দ করতে পারছেন গ্রাহকরা। বিক্রেতার নম্বরে কথা বলা বা কিছু ক্ষেত্রে ভিডিওতে পশু দেখার সুযোগও রয়েছে। যাচাই বাছাইয়ের পর পশু নির্বাচন করে বিকাশ পেমেন্ট সম্পন্ন করতে পারবেন গ্রাহক। কেবল কুরবানির পশু কেনাই নয়, কসাই বুকিং থেকে শুরু করে এই অনলাইন হাটগুলোর পাশাপাশি ‘ট্রাক লাগবে’ থেকে পেতে পারেন কুরবানির পশু সময়মতো হোম ডেলিভারির সুবিধাও। হোম ডেলিভারি সেবার পেমেন্টও বিকাশ দিয়েই পরিশোধ করতে পারছেন গ্রাহক। এছাড়া, বিকাশ পেমেন্টে ‘সাদিক অ্যাগ্রো’ ঢাকা শহরের মধ্যে ফ্রি হোম ডেলিভারিসহ মিট প্রসেসিং ফি-এ ১০ শতাংশ ছাড় দিচ্ছে। —প্রেস বিজ্ঞপ্তি