ডাক বিভাগের মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিস ‘নগদ’ আরো একটি সম্মানজনক বৈশ্বিক স্বীকৃতি অর্জন করেছে। অসাধারণ উদ্ভাবনী পদক্ষেপের মাধ্যমে অনন্যসাধারণ মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি এবং আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত করায় ‘নগদ’কে ২০২১ সালের ‘সেরা উদ্ভাবনী ডিজিটাল ফাইন্যানশিয়াল সার্ভিস’ হিসেবে পুরস্কৃত করেছে যুক্তরাজ্যভিত্তিক দ্য গ্লোবাল ইকোনমিকস লিমিটেড। গত সপ্তাহে ‘নগদ’কে এই সম্মাননা দেওয়ার ঘোষণা দেয় আর্থিক প্রকাশনা ও দ্বিবার্ষিক বিজনেস ম্যাগাজিন দ্য গ্লোবাল ইকোনমিকস লিমিটেড। প্রতিষ্ঠানটি বৈশ্বিক আর্থিক খাতের বিভিন্ন শিল্পের ওপর গুরুত্বপূর্ণ চিন্তাশীল বিষয়ে মতামত প্রদান করে থাকে। —প্রেস বিজ্ঞপ্তি
০