কোপা জয়ে কাতার বিশ্বকাপের প্রেরণা দেখছেন ডি মারিয়া

স্পোর্টস রিপোর্টার

২৮ বছর অধরা খেতাব হাতে উঠল লিওনেল মেসির। ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ২০২১ সালের কোপা এখন আর্জেন্টিনার ঘরে। গোলের নায়ক সেই অ্যাঞ্জেল ডি মারিয়া। যিনি ২০০৮ সালে বেইজিং অলিম্পিক গেমস ফুটবলে গোল করেছিলেন। কোপাতেও গোল করলেন। আবারও ইতিহাস হলেন ডি মারিয়া।

মেসির প্রথম সিনিয়র আন্তর্জাতিক খেতাব জয়ের রাতে ফাইনালে ফের গোল করলেন ডি মারিয়া। আবারও অলিম্পিক গেমসের মতোই মারাকানাতেও টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হলেন মেসি।

আমি আমার স্ত্রী, সন্তান এবং সব সমর্থক যারা এখানে ম্যাচ দেখতে উপস্থিত হয়েছিলেন, তাদের ধন্যবাদ জানাতে চাই। খেতাব জিতে আপ্লুত ডি মারিয়া বলেন, ‘এটা একটা অবিস্মরণীয় মুহূর্ত। ম্যাচের পর মেসি আমাকে ধন্যবাদ জানায়। তবে এর পরিবর্তে আমি ওকে জয়ের জন্য ধন্যবাদ জানাই। আমি বলে দিয়েছি আমরা একটা বিশ্বকাপ জিততে চাই। আমদের স্বপন একটা পূরণ হয়েছে, আগামীর স্বপ্ন পূরণ হবে। কোপার এই ট্রফি কাতার বিশ্বকাপ জয়ে আমাদের মানসিকভাবে সাহায্য করবে।