জুবায়ের মাহমুদ, শিক্ষার্থী, সপ্তম শ্রেণি
সরকারি আদিতমারী গিরিজা শংকর মডেল
স্কুল এন্ড কলেজ
পদার্থের গঠন
৯। মরিচা কীভাবে সৃষ্টি হয়?
উত্তর:একটি মৌলিক পদার্থ (লোহা) জলীয়বাষ্পের উপস্থিতিতে অপর একটি মৌলিক পদার্থ অক্সিজেনের মাধ্যমে বিক্রিয়ার ফলে মরিচার সৃষ্টি করে।
১০। কতটি মৌলিক পদার্থ মিলে একটি যৌগিক পদার্থ তৈরি হয়?
উত্তর:দু্্ই বা ততোধিক।
১১। মিশ্র পদার্থ কী ?
উত্তর:যেখানে একের অধিক পদার্থ বিদ্যমান।
১২। এমন একটি মিশ্র পদার্থের নাম লেখ যেখানে মৌলিক ও যৌগিক উভয় পদার্থ রয়েছে?
উত্তর:বায়ু।
১৩। খ্রিষ্টপূর্ব কত অব্দে সর্বপ্রথম পদার্থের ক্ষুদ্রতম কণা নিয়ে মতবাদ পোষণ করা হয়?
উত্তর:৪০০ অব্দে।
১৪। কে সর্বপ্রথম পদার্থের ক্ষুদ্রতম কণা নিয়ে মতবাদ পোষণ করেন?
উত্তর:গ্রিক দার্শনিক ডেমক্রিটাস (Democritus) ।