সারা

 

পরিবারের সকলকে নিয়ে ঈদুল আজহা উপভোগ করতে ‘সারা’ লাইফস্টাইল নিয়ে এসেছে সকল বয়সী মানুষের জন্য পোশাকের নান্দনিক সংগ্রহ। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সকল স্বাস্থ্য সুরক্ষা মেনে ‘সারা’ লাইফস্টাইল অনলাইনেই ডেলিভারি দিবে গ্রাহকদের। ঢাকায় অনলাইন তথা সারা’র নিজস্ব ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা’র পেজ থেকে পণ্য অর্ডার করলেই গ্রাহকের কাছে পৌঁছে যাবে। এক্ষেত্রে সারা’র ওয়েবসাইট— (www.saralifestyle. com.bd)। সারা’র এবারের ঈদুল আজহায় শিশুদের সংগ্রহে থাকছে ফ্রক, টপস, টপস-স্কার্ট সেট, টপস-বটম সেট, থ্রি-পিস, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, পোলো শার্ট, শার্ট-প্যান্ট সেট, বটমস, পাঞ্জাবি-পায়জামা, নিউ বর্ন-নিমা সেট। এছাড়াও সারা’র এবারের ভিন্নধর্মী আয়োজনে থাকছে বাবা-ছেলের স্পেশাল পাঞ্জাবি কালেকশন।