করোনাকালে পশুর হাট না বসায় অনলাইন প্লাটফর্ম থেকে বেচা-কেনা হচ্ছে কোরবানির পশু। তবে দেশে এবার প্রথমবারের মতো অনলাইন গরুর হাট চালু হওয়ায় কিছুটা সমস্যার সম্মুখীন হচ্ছে গ্রামের প্রান্তিক খামারিরা। ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে সক্ষমতা না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন এসব খামারি। ফলে সারা বছরের লালিত স্বপ্নে শঙ্কা দেখা দিয়েছে তাদের। এজন্য খামারিদের ক্ষতির হাত থেকে রক্ষা করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন হাট নিয়ে ব্যাপক প্রচারণা চালাতে হবে যাতে করে খামারিরা সহজেই এ প্রযুক্তি বুঝতে পেরে গরু বিক্রি করতে পারে। এছাড়াও পশুর ছবি আপলোড করতে এবং অনলাইন হাটের সকল প্রযুক্তি গ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা পর্যায়ে প্রাণিসম্পদ অফিস এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে।
রিয়াদ হোসেন
খুলনা