চিতলমারীতে সবজি নিয়ে দুশ্চিন্তায় চাষি

চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা

করোনা সংক্রমণ ও লকডাউনের কারণে চিতলমারীতে ক্রেতার অভাবে দুশ্চিন্তায় রয়েছেন সবজিচাষিরা। জানা গেছে, লকডাউনের ফলে বাইরের পাইকারদের তেমন আসা-যাওয়া নেই। উপজেলার কৃষ্ণনগর গ্রামের সবজিচাষি অরুণ হালদার শ্যামপাড়া গ্রামের নির্মল মণ্ডল, অসীম মণ্ডল, বড়বাড়িয়া গ্রামের হীরামন মাঝি, বিনয় মণ্ডল জানান, এ বছর অবহাওয়া অনুকূলে থাকায় সবজির বাম্পার ফলন হয়েছে কিন্তু চলমান লকডাউন ও করোনা পরিস্থিতিতে অনেকটা দুশ্চিন্তায় আছেন তারা। উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার জানান, এ বছর সবজির ফলন ভালো হয়েছে। করোনা পরিস্থিতি কিছুটা ভালো হলে চাষিরা আশানুরূপ দাম পাবেন।