শাহাপুর-সোমপাড়া সড়ক বেহাল

চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা

চাটখিল উপজেলার শাহাপুর থেকে সোমপাড়া বাজার পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে এলাকাবাসীকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। দেখা গেছে, এলজিইডির আওতাধীন এই সড়কে খানাখন্দে বৃষ্টির পানি জমে থাকে। লেগুনা গাড়ির চালক মো. ইউসুফ মিয়া বলেন, ‘এই সড়ক দিয়ে গাড়ি কোনোভাবেই চালানো যায় না। প্রতিদিনই গাড়ি মেরামতের কাজ করাতে হয় এই বেহাল সড়কের কারণে। একই অভিযোগ করেন অটোরিকশাচালক খোকন, আল আমিন, মুরাদসহ বাজারের ব্যবসায়ীরা। চাটখিল উপজেলা প্রকৌশলী আবদুর রহিম বলেন, ‘দ্রুত সড়কটি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’