পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
চলতি বৃষ্টির মৌসুমে পাইকগাছায় পুকুর-ডোবা জলাশয় ও ঘেরে পানি বাড়ায় পোনা ও চারা মাছের বিক্রি বেড়েছে। দেশীয় উল্লেখযোগ্য মাছের মধ্যে রয়েছে রুই, কাতল, সিলভার, গ্রাসকার্প, পুঁটি, পাঙাশ, ব্লাডকাপ, কই। ধানী পোনা ও চারা মাছ ব্যবসায়ী শেখ মো. আব্দুল গফ্ফার, অলোক বিশ্বাস বলেন, এখানে পোনা মাছ বিক্রি হচ্ছে। বৃষ্টিতে পানি বৃদ্ধি পাওয়ায় মাছ চাষের জন্য অনেকে পোনা কিনে নিচ্ছেন। উপজেলা মত্স্য কর্মকর্তা পবিত্র দাশ বলেন, ‘এখন বর্ষা মৌসুমে চাষের জন্য পোনা মাছ বিক্রি হচ্ছে বেশি। বিলুপ্তপ্রায় মাছগুলো নতুনভাবে চাষ হচ্ছে বিভিন্ন জায়গায়।’