স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুরে রবিবার রাতে ৯ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তিন জনকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার র্যাব-১৩ এক প্রেস বার্তায় জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাটের হাতিবান্ধার দিঘীরহাট বাজারে অভিযান পরিচালনা করে র্যাব-১৩। এ সময় ৯ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো—খলিলুর রহমান, মো. নজরুল ইসলাম এবং মো. হাবিবুর রহমান। তারা সবাই হাতিবান্ধা শিংগীমারীর বাসিন্দা। র্যাব-১৩-এর সহকারী কমিশনার মাহমুদ বশির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাতিবান্ধা থানায় র্যাব বাদী হয়ে মাদক মামলা দায়ের করেছে এবং আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।