ইত্তেফাক রিপোর্ট
শেয়ারবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি কন্টিনেন্টাল ইনসিওরেন্স তাদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের কাছে প্রেরণ করেছে। ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। গতকাল সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, গত ৮ জুলাই কন্টিনেন্টাল ইনসিওরেন্স তাদের ঘোষিত নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে শেয়ারহোল্ডারদের কাছে পাঠিয়েছে। উল্লেখ্য, ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে কন্টিনেন্টাল ইনসিওরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও ৪ শতাংশ বোনাস লভ্যাংশ।