দুই কোম্পানি লেনদেনে ফিরছে আজ

ইত্তেফাক রিপোর্ট

রেকর্ড ডেট-সংক্রান্ত কারণে বন্ধ থাকার পর শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি শেয়ার লেনদেনে ফিরছে আজ মঙ্গলবার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি দুইটি হলো—ঢাকা ডাইং এবং প্রাইম লাইফ ইনসিওরেন্স। জানা গেছে, রেকর্ড ডেট-সংক্রান্ত কারণে কোম্পানি দুইটির শেয়ার লেনদেন গতকাল বন্ধ ছিল। আর রেকর্ড ডেটের পর আজ মঙ্গলবার কোম্পানিগুলো আবার লেনদেনে ফিরছে।