ব্লকে লেনদেন হয়েছে ৩৪ কোটি টাকার

ইত্তেফাক রিপোর্ট

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গতকাল সোমবার ৪৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৩৪ কোটি টাকার লেদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলোর ৫০ লাখ ৮০ হাজার ৪৯৩টি শেয়ার ১০৯ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩৪ কোটি ২৪ লাখ ৫৮ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাত্ ১৪ কোটি ৪৪ লাখ ৮২ হাজার টাকার লেনদেন হয়েছে সোনালি পেপারের। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ৮৮ লাখ ২৩ হাজার টাকার আমান ফিডের এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৯ লাখ ৯৭ হাজার টাকার লেনদেন হয়েছে কাট্টালি টেক্সটাইলের।